ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কদমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. সেকান্দার আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে কদমতলী দনিয়া হাজি নাসির রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেকান্দারের বাড়ি নোয়াখালী এলাকায়। সে মৃত ইউসূফ আলীর ছেলে।

জানা গেছে, সেকান্দার আলীর বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকা মহানগরীর কদমতলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয় (মামলা নং-৫৭)। উক্ত মামলার প্রেক্ষিতে মাদকদ্রব্য মামলার আইনে ২০২৫ সালের ১২ নভেম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন।

উল্লেখ্য, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছিল। সাজা শুনানির ৫ মাস ২৬ দিন পর সেকান্দারকে গ্রেপ্তার করল র‍্যাব।