× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৬ পিএম

খুলনায় যুবতীকে নির্যাতন, লেডি বাইকার গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় এক যুবতীকে নির্যাতনের অভিযোগে লেডিবাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতো।

শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্স-যোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চায়। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা হ্যাঁচড়া করে। এক পর্যায়ে ওই মেয়েটি আহত হয়।

তিনি বলেন, ‘পরে শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। এর পর সেহেরির সময় পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
 

আরবি/জেডি

Link copied!