× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:৩১ পিএম

টানা বৃষ্টিতে ধলিয়া খালের পেটে বসতঘর, দুর্গতদের পাশে প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের ভারী বর্ষণে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে একটি বসতঘরের এক-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ঘরে থাকা পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক অধির দাশ জানান, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি ধলিয়া খালের পাড়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ১০ শতক জমির ওপর নির্মিত বাড়িটিতে পরিবারের ২০ জনেরও বেশি সদস্য বসবাস করতেন। হঠাৎ খালভাঙনে টিনশেড ঘরের এক-তৃতীয়াংশ খালের গর্ভে বিলীন হয়ে যায়। অপর টিনশেড ঘরটিও খালের দিকে হেলে রয়েছে। যে কোনো সময় সেটিও ধসে পড়তে পারে।

তিনি আরও জানান, পরিবারের পুরুষ সদস্যরা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে নাপিত ও মুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। আকস্মিক এ দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

খবর পেয়ে বুধবার দুপুরে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে ঝুম বৃষ্টি উপেক্ষা করে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম ধনিরামপাড়া ও সাদিয়াবাড়ি এলাকায় দুর্গত মানুষের মাঝেও শুকনো খাবার বিতরণ করেন ইউএনও উম্মে তাহমিনা মিতু ও পিআইও ইশতিয়াক আহম্মেদ।

এ সময় ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Link copied!