× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৫২ পিএম

রূপগঞ্জে ১১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফারুক উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় কয়েকটি বস্তা নামানোর সময় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বস্তাগুলোর ভেতর থেকে ১ হাজার ১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ফারুককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে গ্রেপ্তার ফারুককে আদালতে পাঠানো হয়।

Link copied!