× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৪০ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।

নিহতের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।

তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা ইয়াছিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!