প্রিন্স ফারাবীর (বাটপাড় ফারাবী) বিরুদ্ধে বিকাশের মাধ্যমে অর্থ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পাওয়া গেছে, ফারাবী নামের এই ব্যক্তি বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করেন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ২৪৬২।
কয়েকজন ভুক্তোভোগী জানান, বিষয়টি নিয়ে ফারাবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সহযোগিতা না করে অশালীন ভাষায় কথা বলেন। এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রিন্স ফারাবীর মতামত জানতে কল করা হলে, তিনি কল রিসিভ করেননি। প্রতারণার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের পর প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

