× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০২:৪১ পিএম

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেপ্তার 

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০২:৪১ পিএম

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- সংগৃহীত

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবির (৪৮)-কে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গ্রেপ্তার করেছে।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাতে রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Link copied!