ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিইসির সঙ্গে ১১ দলীয় জোটের বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:০১ পিএম
বৈঠকের দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ প্রায় ১০ জন নেতা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও বৈঠকে আরও তিন কমিশনার উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটের পক্ষ থেকে জানান হয়েছে, বৈঠকের বিস্তারিত ফলাফল সম্পর্কে পরে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।