× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:০৪ এএম

বিমানের দুবাই-আবুধাবি ফ্লাইট শুরু শুক্রবার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:০৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট শুক্রবার থেকে আবার চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমানের দুবাই, আবুধাবী ও শারজাহ রুটের ফ্লাইট গত ২৮ ফেব্রুয়ারি থেকে স্থগিত রয়েছে।

এতে বলা হয়, শুক্রবার ঢাকা থেকে দুবাইগামী একটি এবং আবুধাবিগামী আরেকটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-দুবাই ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় এবং ঢাকা-আবুধাবি ফ্লাইটটি সকাল ৬টায় যাত্রা শুরু করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে যেসব যাত্রী ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এসব ফ্লাইটে পুনরায় সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন।

সিট বুকিংয়ের জন্য যাত্রীদের বিমানের যেকোনো সেলস সেন্টার বা কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান সেলস সেন্টার থেকেও সিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।

বেবিচক এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ১৩ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ৪১১টি ফ্লাইট ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এদিকে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স শুক্রবার থেকে শারজাহ এবং শনিবার থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!