ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩৪৯ কোটি ডলার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

চলতি মাসের ২৯ দিনে দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ।  প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স। 

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন বছরের প্রথম মাসে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ে তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।