ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘জুনের মধ্যেই ব্যাংকগুলোকে বাংলা কিউআর অ্যাপস ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:২০ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ছবি : সংগৃহীত

রাজস্ব বৃদ্ধি ও ডিজিটাল লেনদেন সহজ করতে চলতি বছরের জুনের মধ্যেই ব্যাংকগুলোকে বাংলা কিউআর অ্যাপস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন থেকে এ ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রকল্প অনুমোদনের আগে কঠোর যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে নগদবিহীন লেনদেন বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।