× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০১:০৭ পিএম

সবজির বাজারে আগুন, স্বস্তি মুরগিতে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০১:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব ধরনের সবজিই এখন ৮০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। মৌসুমি সবজি যেমন বেগুন, পটোল ও ঢ্যাঁড়সও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকছে, যা সাধারণত ভরা মৌসুমে অনেক কম থাকে।

দাম বাড়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের ক্রেতারা। অনেকেই জানাচ্ছেন, সপ্তাহের জন্য প্রয়োজনীয় সবজি কিনতেই ৩০০ থেকে ৫০০ টাকা খরচ হয়ে যাচ্ছে, যা তাদের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

শাহজাহানপুর কলোনি এলাকার এক ক্রেতা বলেন, কয়েক ধরনের সবজি কিনতেই কেজিপ্রতি ১০০ টাকা করে দিতে হয়েছে। এত দামে কেনা সবজি দিয়ে পরিবারের কয়েক দিনের চাহিদাও পূরণ হচ্ছে না। তার মতে, এমন পরিস্থিতিতে নিয়মিত মাছ বা মাংস কেনা প্রায় অসম্ভব হয়ে উঠছে।

তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন সবজির দাম সাধারণত ৪০-৫০ টাকার মধ্যে থাকে, কিন্তু এবার তা অনেকটাই ব্যতিক্রম।

বিক্রেতারা বলছেন, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এর সঙ্গে সাম্প্রতিক বৃষ্টির প্রভাবেও বাজারে সরবরাহ কিছুটা কমে গেছে, ফলে দাম বাড়ছে।

এক বিক্রেতার ভাষ্য অনুযায়ী, পাইকারি বাজারে যতটুকু সবজি আসছে, তার তুলনায় চাহিদা বেশি থাকায় খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয় বলেও তিনি জানান।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিই ৮০ টাকার ওপরে। তবে আলু ২৫ টাকায় এবং পেঁপে ও গাজর ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

বেগুন বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও ৮০ টাকার আশেপাশে ছিল। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা, বরবটি, ঝিঙা, চিচিঙা, শিম ও সজনে ১০০-১২০ টাকা এবং কাকরোল ও করলা ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম তুলনামূলকভাবে কম। কাঁচামরিচ ৬০-১০০ টাকা এবং পেঁয়াজ ৩০-৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা এবং টমেটো ৫০-৬০ টাকায়।

এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও কিছুটা কমে ৩৮০-৪০০ টাকায় নেমেছে, যা আগে ৪৫০ টাকা পর্যন্ত উঠেছিল।

ডিমের বাজারে প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ১১০-১২০ টাকা গুনতে হচ্ছে।

তবে গরুর মাংসের দাম এখনো কমেনি। কেজিপ্রতি ৮৫০ টাকা থাকলেও কিছু ক্ষেত্রে দরদাম করে সামান্য কমে কেনা যাচ্ছে।

Link copied!