ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বর্ণের দাম আরও কমলো

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৪ এএম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমলো। ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের  ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণ: ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা,
১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা। 

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত আছে। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে স্বর্ণের দামে ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।