× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৩:২৫ পিএম

দুই কার্গো এলএনজি আমদানি করছে সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এ দুই কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান থেকে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের ভাইটাল এশিয়া প্রাইভেট থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।

এতে ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ টাকা। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল ইঞ্জিনিয়ার গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে কেনা হবে আরেক কার্গো এলএনজি। এতে ব্যয় হবে ৬০৭ কোটি ৬৬ লাখ টাকা।

আরবি/শিতি

Link copied!