× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:৩৭ পিএম

ইউনিভার্সেল মেডিকেল কলেজের যুগপূর্তি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চিকিৎসাশিক্ষায় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। আজ মঙ্গলবার (১৯ মে) এক যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নতুন যাত্রাকে স্বাগত জানাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের।

একই সঙ্গে হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (১৫ শয্যাবিশিষ্ট আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের প্রাক্কালে স্বাস্থ্যমন্ত্রী ক্রিটিক্যাল কেয়ারের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এক যুগের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার পাল।

প্রধান অতিথি ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের এক যুগের পথচলা, অর্জন ও আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি তাদের উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক এ কে এম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার ও শিফা দ্বীন (বিদেশি শিক্ষার্থী)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান এবং এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।

Link copied!