× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:১০ পিএম

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে চালু হলো দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট। সোমবার (২৫ মে) কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডে অবস্থিত সানমুন স্টার প্লাজা ভবনে স্বপ্ন-এর ৯৩০তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন'র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

স্বপ্ন এর নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যেতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছি। কল্যাণপুরে নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতেও সারা দেশে উন্নত রিটেইল সেবা সম্প্রসারণে স্বপ্ন কাজ করে যাবে।

নতুন এই আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ মূল্যছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফার ও সাশ্রয়ী উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কাজ করছে স্বপ্ন।

Link copied!