× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৯:৫৬ পিএম

আনন্দঘন পরিবেশে রূপায়ণ সিটি উত্তরায় ঈদুল আজহা উদযাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রূপায়ণ সিটি উত্তরা আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় রূপায়ণ সিটি উত্তরার ফরিদা বেগম জামে মসজিদ ও ছাবেদ আলী খাঁন জামে মসজিদে পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং পরিচিত-অপরিচিত, স্বজন-প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পুরো আয়োজনজুড়ে ছোট-বড় সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি হিসেবে আধুনিক নাগরিক সুবিধার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের জন্য সুপরিচিত। ঈদুল আজহার এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ, যা কমিউনিটির বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও একতার বন্ধন আরও সুদৃঢ় করেছে।

রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত ঈদের জামাত ও পরবর্তী আয়োজন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক ও ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করেছে, যা কমিউনিটি জীবনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!