অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুন) এবিটিআইয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।
এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

