অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো— জীবন বীমা করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পলিসি হোল্ডার এবং তাদের পরিবারের সদস্যদের অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা।
সম্প্রতি অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডে আয়োজিত এক আনুষ্ঠানিক পরিবেশে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এতে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন মতিউর রহমান (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার—কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট) এবং জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে স্বাক্ষর করেন শেখ খায়েরুজ্জামান (ডেপুটি জেনারেল ম্যানেজার - গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ)।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এই সেতুবন্ধনকে আরও অর্থবহ করে তোলে। অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ রিপন মিয়া (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার —মার্কেটিং অ্যান্ড সেলস) এবং আতিকা কায়েস (সিনিয়র অফিসার—কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট)।
এ ছাড়া জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাফায়াত ফয়সাল (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ) ও মইনুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ)।

