× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:১৬ এএম

টেকনিক্যাল ত্রুটির পর পুনরায় জকসুর ভোট গণনা শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে পুনরায় গণনা কার্যক্রম শুরু করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে ভোট গণনা পুনরায় শুরুর ঘোষণা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে—এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হবে। ম্যানুয়াল গণনার সঙ্গে যে মেশিনের ফল মিলবে, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট সেই মেশিনের মাধ্যমেই গণনা করা হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্ট করা ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করা হয়।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!