× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:২১ পিএম

জাবি শিক্ষার্থীকে ধর্ষণকারীর শাস্তি দাবি ছাত্রশক্তির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, নির্যাতনসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচারের দাবি এবং এ ঘটনায় প্রশাসনের নির্বিকার ও নীরবতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে শাখা ছাত্রশক্তি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রশক্তির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান এবং সারাদেশে নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আপসহীন অবস্থান ঘোষণা করেন।

মানববন্ধনে শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, গত দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে। অথচ অভিযুক্ত সাবেক শিক্ষার্থীকে এখনো আইনের আওতায় আনা হয়নি। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশে ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার নিশ্চিত হচ্ছে না।

তিনি আরও বলেন, মাগুরার আছিয়া ও নরসিংদীর আমেনাসহ দেশের বিভিন্ন স্থানের ভুক্তভোগীদের ঘটনা প্রমাণ করে যে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং অপরাধপ্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলও ভুক্তভোগীর মানসিক ও শারীরিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ণ আইনি সহায়তা প্রদান করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে যায় ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম। এরপর ওই ছাত্রীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই বাসায় থাকা অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

রূপালী বাংলাদেশ

Link copied!