× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১১:৪৫ পিএম

রুয়েটের সেলিম হলে মাদকবিরোধী অভিযানে চার শিক্ষার্থী আটক

রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) রাত প্রায় ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেলিম হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালানো হয়। অভিযানের সময় চার শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

ঘটনার বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুস্থ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Link copied!