× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০১:২৬ এএম

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা

যুবদল নেতা দিদারুল বহিষ্কার, রমনার কমিটি বিলুপ্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০১:২৬ এএম

রমনা থানা আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু। ছবি : সংগৃহীত

রমনা থানা আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু। ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের রমনা থানা আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রাত ৮টার দিকে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় সালিশি বৈঠকের সময় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭) ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় তাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে বিল্লাল হোসেন তালুকদারের সঙ্গে দিদারুল ইসলাম বাবু ও রমনা থানা যুবদলের নেতা লুৎফরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুর অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রমনা থানাকে অবহিত করা হয়েছে।

Link copied!