× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:০৯ এএম

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, ভিডিও ভাইরাল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে এক যুবক নিজের স্ত্রীকে তালাক দিয়ে সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকার।

খবরে বলা হয়, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক ও সামাজিক সমালোচনাকে উপেক্ষা করে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে বিয়ের আইনি নথিপত্র এবং গলায় ফুলের মালা রয়েছে। ভিডিওতে তারা তাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাতেও দেখা যায়।

ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি কয়েক লাখবার দেখা হয় এবং অসংখ্য ব্যবহারকারী এ নিয়ে মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Link copied!