× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১১:১১ পিএম

রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাত, প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১১:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় সালিশি বৈঠকের সময় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণ শাখার সদস্য ছিলেন।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। এ ঘটনার পর তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে সেখানে ডাকেন। পরে রাত ৮টার দিকে ওই ঘটনার মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বিল্লাল হোসেন তালুকদারের বাসা হাতিরঝিলের বাগানবাড়ি এলাকায়। মালিবাগে তার সিমেন্টের ব্যবসা ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রমনা থানাকে অবহিত করা হয়েছে।

Link copied!