× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:০৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:০৪ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা আজ বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াল মূল বেতনের ১৫ শতাংশ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে বৃদ্ধি করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

Link copied!