× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৪:১৮ পিএম

১ মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৪:১৮ পিএম

প্রাথমিক স্কুল। ছবি : সংগৃহীত

প্রাথমিক স্কুল। ছবি : সংগৃহীত

এবার থেকে এক মাসের মধ্যে শিক্ষার্থীদের যোগ ও বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক ও দায়িত্বরত শিক্ষা কর্মকর্তারা বরখাস্ত বা সাসপেন্ড হবেন। সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ পারার কথা, যদি না পারে সবাইকে একসঙ্গে এক ক্লাসে যোগ-বিয়োগ শেখাবেন। এক মাসে আগে যোগ-বিয়োগ, অন্য সব ভুলে যান। ক্যালকুলেশন, ফ্র্যাকশন-ট্র্যাকশন সব ভুলে যান, আগে যোগ-বিয়োগ।

প্রতিমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলা রিডিং যারা পারে না, সবাইকে একসঙ্গে নিয়ে আসবেন।

এখানে কার বয়স কত, সেটি ইম্পটেন্ট না। এটা আপনি চিন্তা করবেন রেমিডিয়াল ক্লাস, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাব, তারপর আবার রেডি করব, তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না। ওই টাইমের ভেতরে রেডি হবে।

শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবকে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন। ডিপিও সাহেব এটা কিন্তু শক্তভাবে দেখবেন। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে।

তিনি বলেন, আমি এক মাস পর রিপোর্ট চাই, ওই টিচার যদি শিখাইতে না পারে তাহলে সাসপেন্ডেড হবে। সেপ্টেম্বরের এক তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট নেব আপনার স্কুলের কি হয়েছে এবং যদি তার ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারেন তিনি সাসপেন্ডেড হবেন।

Link copied!