× UCB Sticker Card
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২৬ পিএম

জুলাই শহীদ সাজিদের পরিবারের পাশে জবি ছাত্রদল

জবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহীদ সাজিদের মায়ের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শহীদ সাজিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, শহীদ সাজিদের রক্ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যেভাবে আত্মত্যাগ করেছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থানেও সাজিদ নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা শহীদদের এই আত্মত্যাগের ঋণ ধারণ করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে গণতন্ত্র সুসংহত হবে, মানুষের কথা বলার অধিকার ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হবে। সাজিদ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সাজিদসহ সব শহীদের পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বরাবরের মতোই রয়েছে। আমরা সবসময় শহীদ পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীই হোক, যে মতাদর্শেরই হোক না কেন— আন্দোলন-সংগ্রামে গুম, খুন বা আত্মত্যাগের শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় থাকবে।

শহীদ সাজিদের মা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ও আমার মেয়ে সুস্থ থাকতে পারি। যারা আজ বিভিন্ন দায়িত্বে আছেন, তারা যেন শহীদদের আত্মত্যাগের কথা মনে রাখেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন। আল্লাহ আমার ছেলে সাজিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

উল্লেখ্য, শহীদ ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে মারা যান।

Link copied!