× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৫০ পিএম

টানা ৪০ দিনের ছুটি শেষে যেদিন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও বিভিন্ন দিবসসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে ছিল দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর মিলিয়ে গত ২ মার্চ শুরু হয় ছুটি। যা শেষ হবে আগামী ৮ এপ্রিল। এতে করে একটানা ৪০ দিন বন্ধ থাকল শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি পাবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য। সূত্র আরও জানায়, বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে। 

আরবি/এফআই

Link copied!