× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:০০ পিএম

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:০০ পিএম

এনইএফ কর্তৃক সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির আয়োজন। ছবি : রূপালী বাংলাদেশ

এনইএফ কর্তৃক সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির আয়োজন। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক এই সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির আয়োজন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ মেয়াদের বৃত্তির নগদ অর্থ প্রদান করেন।

এ সময় নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কমিটির চেয়ারম্যান ও বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং শিক্ষা শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃতির সুরক্ষার লক্ষ্যে ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

Link copied!