× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:১৭ পিএম

এইউবির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুড ফেস্টিভ্যাল ও ফুটবল টুর্নামেন্টে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইংরেজি বিভাগ ও সমাজকর্ম বিভাগ। ইতিপূর্বে ৮টি বিভাগ এই টুর্নামেন্টে অংশ নিয়ে তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি তার বক্তব্যে এইউবি’র ৩০ বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোকপাত করেন। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইউবির বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার সেক্রেটারি মিসেস সালেহা সাদেক এবং এইউবি’র (ভারপ্রাপ্ত) কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাঈদা আক্তার বেগম। তারা শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ফুড ফেস্টিভ্যালের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এইউবি শুধু একাডেমিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. তাজুল ইসলাম।

ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নানান ধরনের খাবারের স্টল বসানো হয়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যাল এইউবি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে আরও আনন্দমুখর করে তোলে। পরে এইউবি কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!