ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণইফতার

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য গণইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) শহীদ নূর হোসেন হল মাঠে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে এ আয়োজন সম্পন্ন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

ছাত্রদল আয়োজিত এ গণইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারে অংশগ্রহণের সময় হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, ‘এত বড় আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাই। ছাত্রসংগঠনগুলোর শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগ সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সহায়তা করে। এরকম আয়োজন অবশ্যই প্রশংসার যোগ্য।’

আয়োজনের বিষয়ে হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাশ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবি ছাত্রদল সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করে। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। আজকের আয়োজন সফল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হাবিপ্রবির সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই।’