× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:২৬ পিএম

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে নানা আয়োজন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‘টুগেদার ফর হেলথ, ইস্টে ইউথ সায়েন্স’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র ফোরামের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় বিভাগের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘আমরা ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য “ইস্টে ইউথ সায়েন্স” বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওয়ান হেলথ ধারণার মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশ- এই তিনটির সমন্বিত সম্পর্ক বিবেচনায় নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান করতে হবে। সবাই একসঙ্গে কাজ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলুক এবং এই দিবসের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়ুক- এটাই আমাদের প্রত্যাশা।’

বিশ্ব স্বাস্থ্য দিবসে নানাবিধ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘সেদিন সকাল ৬টায় ‘Run for Health’, সকাল ৮টায় ‘Clean for Health’ ক্যাম্পেইন, সকাল ১০টায় র‍্যালি এবং সারাদিন হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য কার্যক্রমও থাকবে।’

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস এবং বিভাগের শিক্ষার্থী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিকো হাসপাতালের সহযোগিতায় দিনের কার্যক্রমসমূহ পরিচালিত হবে।

Link copied!