× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৪১ পিএম

সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটি, হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৪১ পিএম

সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটি, হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ

সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের দুইটি অংশের (নূর হোসেন এবং এক্সটেনশন) ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাগবিতণ্ডায় রূপ নেয় এবং ওই দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়ে। এরপর তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষের পর এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ হলে ঢুকে পড়ে এবং হলগেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের অন্য পক্ষ এ সময় হলের টিভিরুমে জানালার গ্লাস এবং নামফলক ভাঙচুর করে। এ সময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার (১০ এপ্রিল) ভোররাত ৪টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!