× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৭ এএম

সিটি কলেজে হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জড়ো হন।  সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  পরে কেআর মার্কেটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়েই মিছিলটি শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল-পরবর্তী সমাবেশে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপন বা গুপ্ত রাজনীতিতে লিপ্ত ছিল না।  বরং গত ১৭ বছর ধরে প্রকাশ্যে রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুমের মুখোমুখি হয়ে রাজনীতি করে আসছে।  যারা অতীতে ফ্যাসিবাদকে শক্তিশালী করতে মদদ দিয়েছে এবং ছাত্রলীগের সুবিধাভোগী হিসেবে রাজনীতিকে কলুষিত করেছে, তারা যদি আবার গোপন রাজনীতির আশ্রয় নেয় বা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলে অনুপ্রবেশ করে সংগঠনকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।  শিক্ষার পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!