× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:৪৪ এএম

বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:৪৪ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বয়কট শুরু করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষার্থীরা  ক্লাস-পরীক্ষা বয়কট করে।

শিক্ষার্থীরা জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত ২ জন শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এবংকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

তাদের অভিযোগ, ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো অভিযুক্তরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শিক্ষার্থীরা বলছেন, চলতি বছরের গত মার্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গভীর রাতে বুয়েটে অনুপ্রবেশের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। সে সময় প্রায় দেড় মাস বুয়েটে অচলাবস্থা ছিল। খুনিদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদেরকে শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদেই এই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা।

আরবি/জেআই

Link copied!