× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৭:১১ পিএম

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৭:১১ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শহিদ মিনারে গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গায়েবানা জানাজা আয়োজন করে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ। এসময় জানাজার নামাজে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় মঞ্চের মুখপাত্র শাহারিয়ার আনজুম বলেন, ‘গতকালেরর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। পার্শবর্তী আধিপত্যবাদী শক্তি ভারত তার রাজনৈতিক এজেন্ডা- হিন্দুত্ববাদের মাধ্যমে বাংলাদেশকে অখন্ড ভারতের মধ্যে অন্তর্ভূক্ত করতে চায়। হিন্দুত্ববাদ ব্যবহার করে তারা বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। গতকালের ঘটনার পর ইসকনের মত এমন উগ্রবাদী, হিন্দুত্ববাদী সংগঠন যেন বাংলাদেশে আর মাথাচাড়া দিতে না পারে এজন্য সরকারের কাছে দৃষ্টি আহ্বান করছি। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, আধিপত্যবাদবিরোধী মঞ্চ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবি/এস

Link copied!