× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২২ পিএম

রাবিতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রেখেছেন। ৩১ ডিসেম্বর তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি জনগণের ভালোবাসারই প্রমাণ।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিয়মিত ও আবাসিক শিক্ষার্থীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এতে করে নব্বইয়ের দশকের মতো বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার কোনো কথা, কাজ বা আচরণে কেউ কষ্ট পায়নি। তার দেশপ্রেম ও নেতৃত্বগুণের কারণে তিনি দেশের মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। দেশের বাইরে তার গ্রহণযোগ্যতাও ছিল ব্যাপক।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, বেগম খালেদা জিয়া কখনো কটূক্তি করেননি। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করে ঐক্য বজায় রাখতে হবে। গত ১৬ বছরে যারা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফয়সুল ইসলাম ফারুকী। অনুষ্ঠানে ইউট্যাবের সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, জিয়া পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ নেছার উদ্দিন তালুকদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!