ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:০৫ এএম
শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে ইতিবাচক খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার (সাবমিট) অপশন চালু করা হয়েছে।

শুক্রবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের বিল জমা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করা হলে ভাতা পাওয়া সহজ হবে।

এদিকে, মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে এ প্রস্তাব পাঠানো হতে পারে।

ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, মার্চ মাসের বেতনের বিল জমা কার্যক্রম গত বুধবার থেকে শুরু হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। এরপর বিলগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।