× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:০৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত আসছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে প্রিন্সিপাল ও অন্যান্য কর্মচারীদের বদলি কার্যক্রম একই ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার জন্য বুধবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রী বলেছিলেন প্রিন্সিপাল থেকে কর্মচারী পর্যন্ত সব স্তরের জনবলের বদলি এক প্ল্যাটফর্মে নেওয়ার কথা। সেটা কীভাবে সফটওয়্যারে নেওয়া যায় এই বিষয়টা নিয়েই সংশোধনী মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যমান সফটওয়্যার কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন ও সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে সভায়।

বুধবার (১ এপ্রিল) সংশোধনী মিটিং হয়ে গেলে পরে টেলিটক লাইভে যেতে পারবে। এর আগে সফটওয়্যার শুধু শিক্ষকদের বিষয়টি ছিল। তাই আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

এর আগে ১৬ মার্চ তৈরিকৃত সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে আয়োজিত সভা অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ে। গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের বদলি বিষয়ে বলেছিলেন, শিক্ষকদের বদলি হবে অটোমেটিক অ্যাপস ভিত্তিক, কোনো প্রকার দুর্নীতি ছাড়া।

পরে তিনি সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, বদলিতে কম্পিউটারাইজড পদ্ধতিতে কিছু সংরক্ষণ পদ্ধতি যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। কীভাবে অ্যালোকেশনের মাধ্যমে আংশিক বাইরের এবং অধিকাংশই ওই এলাকার হতে পারে সে বিষয়ে কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা এরইমধ্যে আলোচনা করেছি।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বচ্ছ করতে একই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে নীতিমালা সংশোধনের কাজ চলছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সমন্বয়ের জন্য একটি বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সফটওয়্যারটি চালুর আগে মাঠ পর্যায় থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা সিস্টেমে যুক্ত করা হবে।

বর্তমানে শিক্ষকদের আবেদনের ভিত্তিতেই বদলি কার্যক্রম সম্পন্ন হয়। তবে নীতিমালায় পরিবর্তন আনা হলে সরকার প্রশাসনিক প্রয়োজন বিবেচনায়ও শিক্ষকদের বদলি করতে পারবে। এবার একই সফটওয়্যারে বদলি হবে প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী।

Link copied!