এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। শিক্ষকরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে এ ভাতা উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৫-১৭৫, ১৭৬, ১৭৭ ও ১৭৮, তারিখ ১৫ এপ্রিল অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতা (এপ্রিল ২০২৬) বাবদ সরকারি অংশের মোট ৯টি চেক ১৫ এপ্রিল অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাতা উত্তোলন সহজ করতে সংশ্লিষ্ট এমপিও শিটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ডে আপলোড করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে উৎসব ভাতা বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

