× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৮ এএম

যে ৩ আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৮ এএম

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক ফলাফল নির্ধারণ হলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কমিশন পৃথক তিনটি চিঠি জারি করেছে।

চট্টগ্রাম-৪ (মোহাম্মদ আসলাম চৌধুরী)

ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর)

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে জানিয়েছে কমিশন।

শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী)

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত আদেশের ওপরই তাঁর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে বলে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!