ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যে চার আসনে জয় পেয়েছে ‘না’ ভোট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:০৯ পিএম
না ভোট-প্রাপ্ত। ছবি : সংগৃহীত

গতকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে চারটি আসনে ‘না’ ভোটের জয় হয়েছে। এই আসনগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বান্দরবান আসনে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৪১৭টি, আর না ভোট পড়েছে ৯০,১৫৬টি। মোট ভোটার ছিলেন ৩,১৫,৪২২ জন। চট্টগ্রাম-১৩ আসনে হ্যাঁ ভোট পেয়েছে ৮০,৫৮০ জন এবং না ভোট পেয়েছে ১,২৪,৬২৯ জন। মোট ভোটার সংখ্যা ছিল ৩,৯৫,২৪৬ জন।

রাঙামাটিতে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৬৯৯টি এবং না ভোট পড়েছে ১,৭৯,৮০৫টি। মোট ভোটার ছিলেন ৫,০৯,২৬৭ জন। খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে ১,৪৪,৩৫৫টি এবং না ভোট পড়েছে ১,৫৫,৯৪২টি। মোট ভোটার ছিলেন ৫,৫৪,১১৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত চারটি আসনে ‘না’ জয়ী হলেও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।