× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৭ এএম

ভোটারদের নগদ টাকা বিতরণ, জামায়াতের দুই কর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৭ এএম

জামায়াতের দুই কর্মী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতের দুই কর্মী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

‎দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সকাল ৮টায় পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার।

‎‎স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটক দুইজন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কল‍্যাণপুর গ্রামে প্রবেশ করে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মাঝে গোপনে ভোটার প্রতি নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন।

‎‎খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটক দুইজন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের নগদ টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।

‎আটকরা হলেন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মণ্ডলের ছেলে সেতু মণ্ডল (৩৪)।

‎আটক ব্যক্তিরা বর্তমানে বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

রূপালী বাংলাদেশ

Link copied!