× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:২১ পিএম

রাশমিকার শ্রীলঙ্কা ট্রিপ ঘিরে গুঞ্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:২১ পিএম

একঝাঁক বান্ধবীকে নিয়ে শ্রীলঙ্কায় রাশমিকা মান্দানা।  ছবি- সংগৃহীত

একঝাঁক বান্ধবীকে নিয়ে শ্রীলঙ্কায় রাশমিকা মান্দানা। ছবি- সংগৃহীত

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাএই জুটির বাগদান ও বিয়ে নিয়ে জল্পনা নতুন নয়। সম্প্রতি আবারও সেই চর্চা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে, বাগদান পর্ব সেরে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশমিকার শ্রীলঙ্কা সফর। একঝাঁক বান্ধবীকে সঙ্গে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে উঠেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, পুরোপুরি ছুটির মুডে রয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লেখেন, কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।

তবে ছবির সৌন্দর্যের চেয়েও অনুরাগীদের নজর কাড়ে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। সেই আংটি দেখেই নেটিজেনদের একাংশ ধরে নিয়েছেন, বিয়ের দিনক্ষণ হয়তো খুব দূরে নয়।

অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই ছুটি, নাকি বিয়ের আগে আয়োজন করা ব্যাচেলরেট ট্রিপ?

এর আগেও গুঞ্জন শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর বসতে পারে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একই সঙ্গে গুঞ্জন উড়িয়ে দেওয়ার চেষ্টাও চোখে পড়েনি অভিনেত্রীর।

সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কার এই ‘স্পেশাল’ ট্রিপ যে নিছক ছুটি নয়, এমনটাই মনে করছেন অনুরাগীর বড় অংশ। এখন দেখার বিষয়, ব্যাচেলরেট পর্ব শেষ, তবে কি সত্যিই এবার বিয়ের ঘণ্টা বাজতে চলেছে?

রূপালী বাংলাদেশ

Link copied!