× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম

বছরজুড়ে আলোচনায় তারকাদের যেসব ভ্যাকেশন লুক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম

অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম  ও মেহজাবীন চৌধুরী। ছবি- সংগৃহীত

অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। ছবি- সংগৃহীত

ছুটির সময় মানেই তারকাদের জন্য ক্যামেরা থেকে খানিকটা দূরে থাকা, কিন্তু স্টাইল থেকে নয়। পাহাড়, সমুদ্র বা ইউরোপের কোনো ঐতিহাসিক শহর—ভ্যাকেশনে গিয়েও তারকারা হয়ে ওঠেন ফ্যাশনের চলমান ট্রেন্ডসেন্টার। ভ্যাকেশন লুক মানে শুধুই ফ্যাশন নয়, এটি তারকাদের ব্যক্তিত্বেরও প্রকাশ। আরাম, আত্মবিশ্বাস আর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাদের ভ্যাকেশন স্টাইলকে আলাদা করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভ্যাকেশন লুক এখন আলাদা এক অনুপ্রেরণার নাম।

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম আমাদের শোবিজ অঙ্গনের একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখা যায় বাস্তবে কিংবা পর্দায়, এমনকি ফেসবুকেও। এ বছর বিভিন্ন ভ্যাকেশন লুকে মোহ ছড়িয়েছেন তিনি। চলতি বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে সফট আইভরি ও ক্রিম শেডের আউটফিটে এক চিক লুকে ভ্যাকেশনের ছবি আপলোড ভক্তদের নজর কাড়েন এই চিত্রনায়িকা। সেই ছবিতে ক্রোশেট ব্রালেট টপ, হাই-ওয়েস্ট ফ্লুইড প্যান্ট আর একই রঙের সুতির লং শ্রাগ নিয়েছিলেন এই অভিনেত্রী।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকে এ চিত্রনায়িকা। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। চলতি বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে কফিরঙা বডিকন ফিট ড্রেসে এক স্টাইলিশ লুকে ভ্যাকেশনের ছবি আপলোড করে ভক্তদের নজর কাড়েন নুসরাত ফারিয়া। সেই ছবিতে অভিনেত্রীর পায়ে কালো চেলসি বুট আর হাতে মিনি হ্যান্ডব্যাগ। ভ্যাকেশনে এভাবেই নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি।

বছরটা যেন স্বপ্নের মতো কেটেছে মেহজাবীন চৌধুরীর। এ বছরই বিয়ে করেছেন, স্বামী আদনান আল রাজীবকে নিয়ে ঘুরে এসেছেন ইউরোপও। ২৯ জুন ইনস্টাগ্রামে এই ছবিগুলো আপলোড করেছেন মেহজাবীন। ইতালির ভেনিসে তোলা ছবিগুলোতে লাল রঙের ‘ওয়ান শোল্ডার গাউনে’ দেখা গেল তাকে। ন্যাচারাল মেকআপে সেজেছেন মেহজাবীন। লাল জামার সঙ্গে মিলিয়ে কানে গুঁজেছেন লাল ফুল অগোছালো খোপায় রাজকীয় লুক! যা নজর কেড়েছিল ভক্ত ও নেটিজেনদের।

ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল। তিনি মনে করেন, টানা কাজ থেকে বিরতি নিয়ে ঘুরতে গেলে সতেজ হয়ে ফেরা যায়। তাই সময় পেলেই ছুটে যান  টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার, থাইল্যান্ডের পাতায়ার সৈকতসহ বিভিন্ন স্থানে। চলতি বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে সুনেরাহ্‌র ভ্যাকেশন লুক নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের। অভিনেত্রীর ইনস্টাগ্রামে আপলোড করা সেই ছবিতে দেখা গেছে, ফুলেল প্রিন্টের স্প্যাগেটি স্ট্র্যাপের মিডি ড্রেসের সঙ্গে সি বিচ ভাইবের কড়ি, শামুক ও বিডসের চার্মস, মালা আর ব্রেসলেট পরেছেন তিনি। সঙ্গে নিয়েছেন হ্যাট।

সময়ের আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। নিজের সৌন্দর্য ও মেধা শক্তি দিয়ে প্রায় এক দশক ধরে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। রূপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকে এ অভিনেত্রী। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। চলতি বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে বোহো স্টাইলের লেয়ারড রাফেল ক্রপ টপ আর স্কার্টের এক স্টাইলিশ লুকে ছবি আপলোড করে ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী নাজিফা তুষি।

সময়-সুযোগ পেলেই ঘোরাঘুরি করতে পছন্দ করেন মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর।  শুটিং ও ব্যস্ত কর্মসূচির ফাঁকে নিজেকে সময় দিতে পছন্দ করেন এই অভিনেত্রী। কোথাও ঘুরতে গেলে নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। চলতি বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওভারসাইজড সাদা কটন শার্ট পরিহিত স্টাইলিশ লুকে আপলোড করা এক ছবি করে নজর কাড়েন ভক্তদের। ছবিটিতে সাবিলা নূরের গলায় ছিল সমুদ্র থিমের স্টেটমেন্ট নেকপিস। আর মাথায় স্টাইল করে নিয়েছেন নীল সানগ্লাস।

ক্যারিয়ারের শুরু থেকেই নিজের চেষ্টায় এগিয়ে চলেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। এখন আর কারো ওপর নির্ভর নয়—নিজের পরিশ্রমে আয় করেন, নিজের ভবিষ্যৎ নিজেই ভাবতে পারছেন। ব্যক্তিজীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে বলেই নিজেকে ‘রানি’ বলে ভাবতে ভালোবাসেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার কারণে নিজের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা মেলে না সাদিয়ার। এতে অনেক সময় কাছের বন্ধুদেরও মন খারাপ হয়। এবছর ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে ঘুরতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। তার মালয়েশিয়া ভ্যাকেশন লুক নজর কেড়েছে নেটিজেনদের। মালয়েশিয়া ভ্রমণে তিনি বেছে নিয়েছেন হলুদ নিটের টপ আর কালো ডেনিম প্যান্ট। এর ওপর লেয়ার করে পরেছেন সবুজ জ্যাকেট। মাথায় ব্যান্ডানা আর চোখে সানগ্লাস স্টাইল আরও বাড়িয়ে দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!