× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা যাবে সালমান খানের জ্যাকেটের দামে!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

৮৫ লাখ টাকা মূল্যের জ্যাকেটে সালমান খান।  ছবি : সংগৃহীত

৮৫ লাখ টাকা মূল্যের জ্যাকেটে সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান খুব বেশি অদ্ভুত বা চমকপ্রদ পোশাকে অভ্যস্ত নন। তিনি সাধারণত জিন্স, টি-শার্ট এবং লেদার জ্যাকেট পরিধান করতে পছন্দ করেন। তার স্টাইল ‘সিম্পল বাট লাক্সারিয়াস’ মানে সাধারণ পোশাক, কিন্তু সেগুলোর ব্র্যান্ড এবং মূল্য আকাশচুম্বী।

সালমান খানের রুচি খুব ক্যাজুয়াল এবং দামি। তিনি যা পরেন বা করেন, সেটাই তার স্টাইল, তাতে হয়তো খুব বেশি ফরমাল রুচির ছাপ নেই, কিন্তু নিজস্ব ব্যক্তিত্বের এক দারুণ প্রতিফলন রয়েছে তার পোশাকে।

বলিউডের পর্দা কাঁপানো এই অভিনেতা এখনো আইকনিক ১ বিএইচকে বান্দ্রার অ্যাপার্টমেন্টেই বসবাস করেন। কিন্তু তার ফ্যাশন আর লাইফস্টাইল একেবারেই রাজকীয়। তার ঘড়ি থেকে শুরু করে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারে নজর কাড়েন সালমান।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ভ্যারাইটি ইন্ডিয়া ম্যাগাজিনের লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে আবার তার প্রমাণ দিলেন বলিউড ভাইজান। সেখানে দেখা যায়, সালমানের গায়ে কালো রঙের টি-শার্ট, তার সঙ্গে প্রিমিয়াম ব্রিওনি লেদার জ্যাকেট। এসব পোশাকে সালমানের লুক যেমন নজর কেড়েছে, তেমনই তার এই পোশাকের আকাশছোঁয়া দাম আলোচনার জন্ম দিয়েছে।

মানি কন্ট্রোল এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের জ্যাকেটটি তৈরি করেছে ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ‘ব্রিওনি’। এর দাম ৬২ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা) বেশি। জ্যাকেটটি তার অনন্য ডিজাইন এবং অত্যন্ত দামি উপাদানের জন্য এত আলোচনার জন্ম দিয়েছে।

এই টাকা দিয়ে ভারতে একটি টয়োটা ফরচুনারের মতো বিলাসবহুল SUV গাড়ি কেনা সম্ভব। বাংলাদেশে এই পরিমাণ টাকায় ঢাকা শহরের অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট কেনা সম্ভব।

সালমান খানের নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। যেখানে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান।

অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!