× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৬ পিএম

ব্যাচেলর রমজান ভাইব: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর টিম এই রমজান প্রকাশ করেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’ নামে একটি কনটেন্ট। যদিও নির্মাতা কাজল আরেফিন অমি এটি একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট হিসেবে বানিয়েছেন, তবুও তিনি এর মধ্যে সামাজিক ও মানবিক বার্তা দিয়েছেন।

গল্পে দেখা গেছে, কাবিলা, নেহাল, পাশা, হাবু সঙ্গে রয়েছে স্পর্শ ও জায়েফ ব্যাচেলর হিসেবে ঈদে দেশের বাইরে বেড়াতে না গিয়ে এতিম বাচ্চাদের সঙ্গে ঈদ উদযাপন করেছে।

নির্মাতা অমি বলেন, ‘যাদের স্বজন নেই, লোনলি ফিল করে তারা যদি উৎসবের দিনে সবাইকে নিয়ে সেলিব্রেশন করে তাহলে দিনটি স্পেশাল হয়ে থাকে। আমাদের সোসাইটির একজন অন্যকে হেল্প করার অনুপ্রেরণা পাবে। এই কনটেন্টে ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছি।’

গল্পে আরও দেখা যায়, দীর্ঘ বছর একসঙ্গে থাকতে থাকতে ঈদে বাড়ি ফিরতেও কাবিলা-পাশাদের আত্মার বন্ডিংয়ের কারণে মন সায় দেয় না! এই দৃশ্যগুলো যারা এতে দেখেছেন, তারাই আবেগী হয়ে পড়েছেন।

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখে ইমু হোসেন লিখেছেন, ১৪ মিনিটের এই কনটেন্টে কমেডি, ফান, কান্না, শিক্ষা সবই ছিল। চোখ ভিজে গেছে। 

রাশিদুল ইসলাম নামে একজন সামজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাশা ভাইয়ের মুখে ‘আমাদের ফ্যামিলিতে হাবু আর আমি ছাড়া কেউ নাই। এতিম গো একাই ঈদ করতে হয়’ এই সংলাপ মন ছুঁয়ে গেছে। খুব ইমোশনাল হয়েছি এটা দেখে।

ওমর ফারুক সুমন লিখেন, ঈদে সবাই বাড়ি যায়, কিন্তু যারা এতিম ভেবে দেখেন তাদের কেমন লাগে? তাদের একাকিত্ব একদিনের হলেও ভুলিয়ে দেয়ার গল্প ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ দেখলাম। অল্প সময় হলেও এই ফিল্মটা দেখে অনেক ভালো লেগেছে, আবেগী হয়েছি।

মিঠুন নামে একজন লিখেন, রমজানের আবেগ, বন্ধুত্বের গল্প, হৃদয়ের টান পাওয়া গেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ। টিমকে ধন্যবাদ। 

জোবায়ের হোসেন নামে আরেকজন লিখেন, ব্যাচেলররা সবাই সুবিধা বঞ্চিতদের হেল্প করলো, তাদের খুশি করল। রমজান সত্যিকার অর্থে ধনী গরীবের এই শিক্ষাটা দেয়।

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখা যাচ্ছে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। 

অমি জানান, এটি কোনো নাটক নয়, একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট। এর সঙ্গে সঙ্গে সবার মাঝে মানবিকতা ও নৈতিকতার একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!