× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৩৬ পিএম

চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৩৬ পিএম

অভিনেতা তমাল রায় চৌধুরী । ছবি : সংগৃহীত

অভিনেতা তমাল রায় চৌধুরী । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী মারা গেছেন। সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই অভিনেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে। প্রিয় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর বেদনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা যায়, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ পাননি। তাড়াতাড়ি চিকিৎসককে ডাকা হয়।

ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তার প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন।

এদিকে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ।

অভিনেতা দেবদূত ঘোষ লিখেছেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।’ আজ বিকেল ৪টায় ভারতের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মীরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে হবে অভিনেতার শেষকৃত্য।

রূপালী বাংলাদেশ

Link copied!