× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৩৩ পিএম

‘শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৩৩ পিএম

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।  ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। ছবি : সংগৃহীত

ভারতের বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

তার অভিযোগ, অডিশন দিতে গিয়ে দক্ষিণ ভারতীয় এক নির্মাতার অপেশাদার ও অস্বস্তিকর আচরণের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

ফ্রি প্রেস জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডেইজি জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। কাস্টিংয়ের উদ্দেশ্যে ওই নির্মাতা সেখানে আসেন। ডেইজিসহ প্রায় ৬-৭ জন তরুণী অডিশন দিতে উপস্থিত ছিলেন। নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে যান, তখন ওই ব্যক্তি তার হাত ধরে আপত্তিকরভাবে স্পর্শ করেন।

ঘটনাটি তাকে তাৎক্ষণিকভাবে অস্বস্তিতে ফেলে দেয়। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন এবং আর কোনো ধরনের যোগাযোগ করেননি।

নিজের ব্যক্তিগত সীমাবোধের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।

ডেইজি শাহ বলেন, তিনি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য এড়িয়ে চলেন। এমনকি নারীদের কাছ থেকেও ম্যাসাজ নিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ফলে ওই নির্মাতার আচরণ তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয়।

এই ঘটনার পর থেকে সতর্ক হয়ে গেছেন ডেইজি। তিনি জানান, এখন আর তিনি একা কারও সঙ্গে দেখা করেন না; বরং কাজের ক্ষেত্রে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন।

একই সাক্ষাৎকারে সালমান খানের মাধ্যমে ক্যারিয়ার গড়ে ওঠার গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি।

ডেইজি বলেন, শোবিজে কারও সহায়তা পাওয়া নেতিবাচক কিছু নয়। বরং ইন্ডাস্ট্রি একটি পারস্পরিক সহযোগিতার জায়গা, যেখানে কেউ কাউকে সাহায্য করলে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করাই স্বাভাবিক।

রূপালী বাংলাদেশ

Link copied!